টানা বৃষ্টিপাতের ফলে ভূমিধস মহারাষ্ট্রে, ব্যাপক ক্ষতি

খবর লাইভ : প্রবল বৃষ্টিপাতের জেরে মহারাষ্ট্রে পালঘর জেলার ভাসাই এলাকায় ব্যাপক ভূমিধস | প্রচুর বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেকেই ধসের নিচে চাপা পড়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে | সূত্রের খবর, এখনো পর্যন্ত ভূমিধসের কবল থেকে ২জনকে উদ্ধার করা হয়েছে |

গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রে ব্যাপক বৃষ্টি চলছে | যার ফলে সোমবার নাসিকে গোদাবরী নদীর উপকূলে থাকা অনেকগুলো মন্দির ডুবে গিয়েছে | মৌসম ভবনের তরফ থেকে মঙ্গলবার মহারাষ্ট্রের কোলাপুর, পালঘর, নাসিক, পুনে এবং রত্নগিরি জেলায় আগামী ১৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে | আগামী তিন দিনের জন্য ভারতের হাওয়া অফিস মুম্বাইয়েও বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করেছে | একটানা বৃষ্টির ফলে মঙ্গলবার মুম্বাইয়ের বেশ কিছু রাস্তায় জল জমে যানজটের সৃষ্টি হয় | টানা বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার মহারাষ্ট্র,গুজরাট এবং মধ্যপ্রদেশে ৬ শিশু-সহ কমপক্ষে ১৮ জন মারা গিয়েছেন | কয়েক হাজার মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে |

রবিবার মহারাষ্ট্র রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছিল, ১ থেকে ১০ জুলাই বৃষ্টিপাতের কবলে পড়ে মোট ষ মোট ৭৬ জন মারা গিয়েছেন এবং প্রায় ৮৩৯ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে |

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago