খবর লাইভ : রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হাওড়া গ্রামীণে ‘প্রবাস’ কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী। তিন দিনের এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে স্মৃতি ইরানির। রবিবার হাওড়া জেলার সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেন তিনি। বিকেলে তিনি রামরাজাতলার রাম মন্দিরে পুজো দিতে যান।
স্মৃতি বলেন, “বাংলায় রামরাজ্য গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আমাদের, যেখানে সবাই ন্যায় পাবেন, সকলের কল্যাণ হবে। বাংলার সব মানুষ, সব পরিবারের জন্য সুখ এবং উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে !সমৃদ্ধি প্রার্থনা করলাম।”
আরও পড়ুনঃ এই রাজ্যের ৭২ জন এখনও আটকে অমরনাথে, ফেরাতে তৎপর নবান্ন
সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের উদ্বোধনেও তিনি থাকবেন।
যদিও এই নিয়ে বিতর্কও দেখা দেয়। শিয়ালদা মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোয় তুঙ্গে ওঠে তৃণমূল-বিজেপি তরজা। তাতে আরও ইন্ধন জোগান বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, রাজ্যের টাকাই রাজ্য পায়, ভিক্ষা চাইছে না। স্বেচ্ছাচারিতা করছে কেন্দ্র। পরে যদিও মমতা এবং ফিরহাদকে আমন্ত্রণ জানানো হয়।
১৪ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবাও। এটি ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East Wesr Metro) একটি অংশ। আপাতত সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো।
শিয়ালদায় মাটির ১৬.৫ মিটার নীচে রয়েছে মেট্রোর লাইন। রয়েছে মোট ৩টি প্ল্যাটফর্ম। স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে বেশ কিছু টিকিট কাউন্টার বিশেষভাবে সক্ষমদের জন্য তৈরি করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…