শিনজো আবের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রীর

খবর লাইভ : গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।’পদ্মবিভূষণ’ আবের মৃত্যুতে তাঁর পরিবার এবং জাপানবাসীর প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন,” জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।তার নৃশংস হত্যাকাণ্ড আমাদের জন্য অপরিসীম বেদনা বয়ে এনেছে।তিনি শুধু ভারত ও জাপানের মধ্যে সম্পর্ককে দৃঢ় করেননি, বাংলার সাথেও তার বিশেষ সংযোগ ছিল।মহান এই ব্যাক্তির আত্মা শান্তিতে থাকুক।”
শুক্রবার সকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের। পশ্চিম জাপানের নারা শহরে ভাষণ দেওয়ার সময় আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টা বিফলে যায়।

নারা শহরে নির্বাচনী ভাষণ দিচ্ছিলেন শিনজো আবে। সেই সময় তাঁকে লক্ষ্য করে দুটি গুলি চালায় আততায়ী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago