খবর লাইভ : বাতিল হয়ে গেল রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর(Draupadi Murmu) আজকের কলকাতা সফর। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্যাপক তোড়জোড় চলছে, জাতীয় রাজনীতিতে। আর সেই সূত্রেই শনিবার দুপুরে কলকাতায় এসে রাজ্যের বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গে একটি বৈঠক করার কথা ছিল এনডিএ’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর। সফর সেরে তিনি আজকেই ফেরত যেতেন দিল্লিতে। কিন্তু তা আর হলনা। প্রসঙ্গত, গতকাল অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও ঘোষণা করেছেন জাতীয় শোক দিবস পালনের। সেই অনুযায়ী দেশ জুড়ে আজ জাতীয় শোক পালিত হচ্ছে। আজ অর্ধনমিত থাকবে ভারতের জাতীয় পতাকা। আর দেশ জুড়ে জাতীয় শোক থাকাকালীন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর কলকাতা আসার সম্ভব হচ্ছে না।
আরও পড়ুনঃ কলঙ্ক থেকে মুক্তি, দুর্নীতি মামলায় ক্লিনচিট পেলেন প্লাতিনি ও ব্লাটার
কিন্তু আপাতত তাঁর সফর বাতিল হলেও দ্রৌপদী মুর্মুর কলকাতা আসার পরবর্তী তারিখ কবে স্থির হয়, সেদিকেই এখন নজর থাকছে ওয়াকিবহাল মহলের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…