মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে নবান্নে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

খবর লাইভ : নবান্নে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করল রাজ্য সরকার। মূলত কনস্টেবল ও সাদা পোশাকের পুলিশ কর্মীদের মোবাইল ফোন জমা দিয়ে নবান্নে ডিউটি করতে হবে। নবান্নে কর্মরত কনস্টেবল ও সাদা পোশাকের পুলিশের জন্য এমনটাই নির্দেশ জারি হয়েছে। মঙ্গলবার থেকেই এই নির্দেশিকা জারি হয়েছে।উদ্দেশ্য একটাই, যাতে নজরদারির কাজ ভালোভাবে চলে, সেই জন্যই এই নিয়ম বলেই মনে করছেন ওয়াকিবহালমহল।

আরও পড়ুনঃ লোহার রড নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন যুবক, বাবার দাবি ছেলে মানসিক ভারসাম্যহীন !

এমনকা,মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন যে নিরাপত্তা কর্মীরা, তাঁরাও মোবাইল ব্যবহার করতে পারবেন না। সোমবার নবান্নে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা।
শনিবার রাতে যাঁরা মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের পুরনো জায়গায় বদলি করা হয়েছে। একজন ইনস্পেক্টর, সার্জেন্ট, দু’জন কনস্টেবল-সহ কলকাতা পুলিশের ১৫ জনকে সরিয়ে দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মূলত কনস্টেবল ও সাদা পোশাকের পুলিশ যাঁরা নবান্নের বিভিন্ন ফ্লোরে ডিউটিতে থাকেন, তাদের মোবাইল ফোন ব্যবহার করতে বারণ করা হয়েছে। যারা রেগুলার ডিউটিতে থাকেন, তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য বলে জানা গিয়েছে। তারা যখন নবান্নে ডিউটিতে ঢুকবেন তখন ফোন জমা দেবেন। যদি কোনও বিশেষ প্রয়োজন পড়ে তাহলে উর্ধ্বতন অফিসারের অনুমতি নিয়ে তারা ফোন ব্যবহার করতে পারবেন।
শনিবার রাতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। হাতে ছিল রড। ওই উচ্চ নিরাপত্তার মাঝেই সাত ঘণ্টা কাটিয়ে দেন তিনি। পরে ধরা পড়েন। তার পর প্রশ্নের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। রাজ্য প্রশাসনের ওপর চাপ বাড়ে। মুখ্যমন্ত্রী বাড়িতে নিরাপত্তা খতিয়ে দেখা হয়।সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়, মুখ্যমন্ত্রীর বাড়ির পাশাপাশি নবান্নেও নিরাপত্তা ঢেলে সাজানো হবে। নবান্নের নির্দেশ, অফিসে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না কর্মীরাও। নবান্নে এবং মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে ঢোকা এবং বেরনোর সময় নাম নথিভুক্ত করার ব্যবস্থা ছিল। তাতেও কিছু খামতি চোখে পড়েছে। সেখানে তথ্য নথিভুক্তকরণের পদ্ধতিও বদল করা হচ্ছে।মঙ্গলবার আরও একবার নবান্নের গেট পরিদর্শন করা হয়। নিরাপত্তা আরও আঁটসাঁট করার ব্যবস্থা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির দেওয়ালও আরও উঁচু করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago