খবর লাইভ : পশ্চিমবঙ্গের শেষ বিধানসভা ভোটে তিনি ছিলেন বিজেপির স্টার ক্যাম্পেনার। কিন্তু সেই সময়ের পর থেকে সেভাবে সক্রিয় রাজনীতিতে নেই তিনি। এবার কি ফের মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে বঙ্গ রাজনীতিতে সক্রিয় ভূমিকায়? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। সেই গুঞ্জন এবার আরও বাড়িয়ে দিলেন খোদ ‘মহাগুরু’ই। এদিন সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, ”শরীর খারাপ থাকায় এতদিন আসতে পারিনি। রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। কিন্তু যা খবর পেয়েছি, ভোটের পর যে অশান্তি হয়েছে, খুবই দুঃখজনক তা।”
আরও পড়ুনঃ Mamata Banerjee: বাড়ছে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা, আরও বসছে সিসি ক্যামেরা
গত বিধানসভা নির্বাচনে এ রাজ্যে গেরুয়া শিবির যে প্রচারে ঝড় তুলেছিল তাতে সামিল ছিলেন মিঠুন চক্রবর্তীও (Mithun Chakraborty)। রোড শো থেকে একাধিক প্রচার কর্মসূচিতে বিজেপি প্রার্থীদের সমর্থনে তাঁকে দেখা গিয়েছিল বাংলার রাজনীতির ময়দানে। কিন্তু বিধানসভা ভোটের ফলাফলের পর আর তাঁকে সেভাবে বিজেপির কোনও কর্মসূচিতে দেখা যায়নি। তবে সম্প্রতি আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে ভিডিও বার্তায় অগ্নিমিত্রাকে সমর্থনের আবেদন করেছিলেন মিঠুন চক্রবর্তী। তাহলে কি দীর্ঘদিন রাজনীতি থেকে নিজেকে আড়াল করে রাখা মিঠুন ফের রাজনীতিতে ফিরছেন স্বমহিমায়? জল্পনা তুঙ্গে।
সোমবার সকালেই কলকাতা এসে পৌঁছন মিঠুন চক্রবর্তী। তবে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি রাজি হননি’ মহাগুরু’ (Mithun Chakraborty)। গুঞ্জন ছিল, আজই রাজ্য বিজেপির সদর দফতরে যাবেন তিনি। সেই গুঞ্জন শেষমেশ সত্যি হল।সোমবার বিকেলেই রাজ্য বিজেপির সদর দফতরে পৌঁছে যান মিঠুন। বিজেপি বিধানসভা নির্বাচনে জিততে না পারলেও মিঠুন আশাবাদী। বলেন, ”আমি খুব খুশি। ৩ থেকে ৭৭ হয়েছে বিজেপি। একদিনে সব পাল্টে যায় না। কিন্তু বিজেপি যে জায়গায় পৌঁছেছে, আমি খুবই খুশি।”
মুরলীধর সেন লেনে এদিন মিঠুন চক্রবর্তীকে স্বাগত জানান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন রাহুল সিনহা, রুদ্রনীল ঘোষের মতো নেতারা। এবার যে তিনি পুরোদমে বিজেপির হয়ে মাঠে নামবেন, তা বোঝাতেই তিনি বলেন, ”দল আমাকে যে কাজ দিয়েছে, সেই কাজ আমি করে যাব।”
বিজেপি সূত্রের খবর, জনসংযোগের লক্ষ্যে ১৯ টি লোকসভা কেন্দ্রে বাংলাতেও ‘প্রবাস’ কর্মসূচি পালন করবে গেরুয়া শিবির। সম্ভবত আগামিকাল কোনও একটি লোকসভা কেন্দ্রে ‘প্রবাস’ কর্মসূচিতে অংশ নেবেন মিঠুন চক্রবর্তী। সেই নিয়েই সম্ভবত বৈঠক হয়েছে দু’তরফে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…