খবর লাইভ : বৃহস্পতিবার এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ জন অপরাধীর তালিকায় ঢুকে পড়েছেন এই সুন্দরী। এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ১০ জন অপরাধীর তালিকায় তিনি একমাত্র মহিলা। তিনি পরিচিত ‘ক্রিপ্টোকুইন’ নামে। অভিযোগ, ভুয়ো অর্থলগ্নি সংস্থা খুলে বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করেছেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩১ হাজার ৬১৪ কোটি টাকা। কিন্তু কে এই ‘ক্রিপ্টোকুইন’?
আরও পড়ুনঃ নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল কলকাতা পুলিশ
এফবিআইয়ের তালিকায় ‘ক্রিপ্টোকুইন’ নামে পরিচিত এই মহিলার আসল নাম রুজা ইগনাতোভা। তিনি একাধারে বুলগেরিয়া এবং জার্মানির নাগরিক। রুজার বিরুদ্ধে মূল অভিযোগ হল, ভুয়ো সংস্থা খুলে বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার ‘লুট’ করা। ২০১৭ সালের অক্টোবরে আচমকাই গায়েব হয়ে যান ‘ক্রিপ্টোকুইন’। তারপর থেকে হন্যে হয়ে খুঁজেও তাকে ধরতে পারেনি ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন- এফবিআই। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাটি।এফবিআই জানিয়েছে, যে বা যাঁরা ‘ক্রিপ্টোকুইন’ সম্পর্কে কোনও তথ্য দেবেন, তাঁকে এক লক্ষ ডলারের পুরস্কার দেওয়া হবে৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য ৭৯ লক্ষ টাকারও বেশি।
এফবিআইয়ের পাশাপাশি ইউরোপীয় গোয়েন্দাদের নজরে রয়েছেন রুজা। মে মাসে তাকে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত করে ইউরোপোল। সঙ্গে গ্রেফতারিতে সাহায্য হয়- এমন তথ্য দিতে পারলে চার লক্ষ ডলারেরও বেশি পুরস্কারমূল্য ঘোষণা করে। তবে ইউরোপ হোক বা আমেরিকা, কোনো দেশের গোয়েন্দারাই রুজাকে পাকড়াও করতে পারেননি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…