পন্থ ( ১৪৩) , জাদেজা (৮৩) ভারতের প্রথমদিনের নায়ক

খবর লাইভ : পন্থ আর জাদেজার ষষ্ঠ উইকেটেt ২২২রানের জুটি ভারতকে শুরু হওয়া টেস্ট প্রথম দিনের শেষে ইংল্যান্ডের থেকে এগিয়ে রাখলো। অ্যাডভান্টেজ ইন্ডিয়া বলাই চলে। ভারতের স্কোর ৭ উইকেটে ৩৩৮ রান। টেস্ট ম্যাচে ওভার পিছু ৪.৬৩ রান! দিনের শেষে দলের এমন অবস্থার বড় কৃতিত্বের দাবিদার ঋষভ পন্থ। ১১১ বলে ১৪৬ রানের ইনিংসটি খেলেছেন , তা চিত্তাকর্ষক। আর ক্রিজে থাকা রবীন্দ্র জাদেজা (৮৩) সেঞ্চুরির দিকে এগুচ্ছেন।

আরও পড়ুনঃ নূপুর শর্মাকে উপযুক্ত জবাব দিয়ে শিরোনামে বিচারপতি সূর্য কান্ত

প্রথম দিনের খেলায় বৃষ্টি বাদ সাধলেও, পন্থ একদিকে যখন নিজের মেজাজে ব্যাট করে পঞ্চাশের গন্ডি টপকেছেন, তখন সেই ওভারেই জাদেজাও হাফ সেঞ্চুরি সেরে নিয়েছিলেন। জাদেজা তাঁর তৃতীয় টেস্ট সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে। সেই সেঞ্চুরির দিকে ভারতীয় শিবির যেমন তাকিয়ে, তেমনি ৪০০ রানের গণ্ডি পেরিয়ে যাওয়ার দিকেও তাকিয়ে। সঙ্গে আছেন মহম্মদ শামি। এই জুটি শেষবার টেস্ট ( মোহালিতে, শ্রীলঙ্কার বিপক্ষে) এই বছরের শুরুতে ১০৩ রান তুলেছিল। দুজনের জুটিতে ১৩ টি ইনিংসে ২৬০ রান এসেছে। গড় ২৬.০।
২০২২ সালের এই গ্রীষ্মে এটি ইংল্যান্ডের মাটিতে চতুর্থ টেস্ট। খুব মজার হল, আগের তিনটির মত একইভাবে শুরু হয়েছে এই টেস্টও। প্রতিটি টেষ্টে দেখা যাচ্ছে, তৃতীয় আর শেষ সেশন – দুটি ব্যাটসম্যানদের খুশী করে। আর শুরুর দুটি ঘণ্টা, ব্যাটসম্যানদের মাথাব্যথার কারণ হয়ে ওঠে।

এর আগে ইংল্যান্ড – নিউজিল্যান্ড টেস্ট সিরিজে প্রথম সেশন মোট ৩৬ টি উইকেট নিয়ে নিয়েছিল। সেইসব সেশনে রানের গড় ছিল: ২৬.২৫। আর বল প্রতি উইকেটের পরিসংখ্যান ছিল: ৪৬.৬। আর দ্বিতীয় আর তৃতীয় সেশনে উইকেট পিছু রানের গড় ছিল যথাক্রমে ৪১.৭ আর ৪৪.৬। একটি করে উইকেট গেছে যথাক্রমে ৬৮ বলে আর ৭৩.৩ বলে। ২০১৬ সাল থেকে দেখা যাচ্ছে,
এজবাস্টনে প্রতি উইকেট গেছে ২৮ রানে আর ৫৬.৯ বলের ব্যবধানে।
এই ম্যাচের প্রথম ইনিংসেও পারলেন না বিরাট কোহলি। পটসের বলে অস্বস্তিতে থাকা হানুমা বিহারী (২০) আউট হন প্রথম। তারপর এই পেসারের বলে দেরিতে ব্যাট তুলে বল ছাড়তে গেলে, তা ব্যাটের ভিতরের কানা ছুঁয়ে কোহলির (১১) উইকেট ভেঙে দেয়। ভারতের বাইরে শ্রেয়স আয়ার প্রথম খেলতে নেমেছেন। সফল বোলার পটসের বলে তিনটি বাউন্ডারি দিয়ে আক্রমণাত্মক মেজাজে শুরু করেন তিনি ( ১১বলে ১৫ রান)। কিন্তু অভিজ্ঞ অ্যান্ডারসন আয়ারের বুকের খাঁচা লক্ষ্য করে বল করতেই শ্রেয়সের দুর্বলতা ধরা পড়ে যায়। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago