উদয়পুর কাণ্ডে মুম্বই-হামলা যোগ ! ব্যবহৃত বাইকের নম্বর প্লেট 26/11

খবর লাইভ : উদয়পুর খুন কাণ্ডের ঘটনায় আগেই সামনে এসেছিল পাকিস্তানি জঙ্গি-যোগ ৷ এই জঙ্গিগোষ্ঠীই কি 26/11 মুম্বই হামলার চক্রী ? উদয়পুরের ঘটনার তদন্তে সাম্প্রতিকতম যে তথ্য তদন্তকারীদের সামনে এসেছে, তাতে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারেই ৷ কারণ, নূপুর শর্মার বক্তব্যের সমর্থনে পোস্ট করায় দর্জিকে খুনের পর যে বাইকে করে দুই অভিযুক্ত পালিয়েছিল, তার নম্বর প্লেটে জ্বলজ্বল করছে 2611 সংখ্যাটি (Udaipur murder accused fled in bike with 2611 as number plate) ৷

আরও পড়ুনঃ মহাসমারোহে মাহেশের ঐতিহাসিক রথযাত্রা পালন

 

তদন্তকারীরা জানতে পেরেছেন, পাঁচ হাজার টাকা দিয়ে বাইকে বিশেষ নম্বর প্লেটও বসিয়েছিল উদয়পুরের খুনে মূল অভিযুক্ত রিয়াজ আখতারি। ২০০৮ সালের ২৬ নভেম্বর হামলা হয়েছিল মুম্বইতে। হামলার নেপথ্যে ছিল পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-এ-তইবা। রিয়াজের সঙ্গেও যোগ রয়েছে পাক জঙ্গি গোষ্ঠীর।
মঙ্গলবার উদয়পুরে দরজি কানহাইয়া লালকে গলা চিরে খুন করে রিয়াজ এবং তার সঙ্গী গোস মহম্মদ। তার পর বাইকে চেপে চম্পট দেয়। সেই বাইকের নম্বর ‘আর জে ২৭ এ এস ২৬১১’। উদয়পুর থেকে ৪৫ কিলোমিটার দূরে রাজসমন্দ জেলায় পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে দু’ জন। রিয়াজের সেই বাইক এখন রাজস্থানের ধানমান্ডি থানায়।
তদন্তে আরও উঠে এসেছে যে ২০১৩ সালে একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বাইকটি কিনেছিল রিয়াজ। ২০১৪ সালে তার বিমার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। রিয়াজের পাসপোর্টের তথ্য থেকে জানা গিয়েছে, ২০১৪ সালে সে নেপাল যায়। তখন থেকেই সে কিছু একটা ছক কষছিল। তার মোবাইলের তথ্য ঘেঁটে জানা গিয়েছে, প্রায়ই পাকিস্তানে ফোন করত রিয়াজ।
৪৬ বছরের কানহাইয়ার শরীরে ২৬টি ক্ষত মিলেছে। ভয়াবহ ওই খুনের ভিডিয়ো তোলে রিয়াজরা। পরে সেটি নেটমাধ্যমে পোস্ট করে। এই ঘটনার পর উদয়পুরের আইজি, পুলিশ সুপার-সহ ৩২ জন পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। জারি করা হয় কার্ফু।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago