খবর লাইভ : এই বছর রাজ্যে আগাম প্রবেশ করলেও এখনও পর্যন্ত এর প্রভাবে কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হয়ে চলেছে। শুধুমাত্র উত্তরবঙ্গে বৃষ্টি হয়েছে লাগাতার। কিন্তু দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলোর আদ্রতাজনিত অস্বস্তি বহাল ছিল। ছিটেফোঁটা বৃষ্টিতেই খুশি থাকতে হয়েছে রাজ্যের বেশিরভাগ মানুষকে।
আরও পড়ুনঃ Morning news : সকালের একঝলক
বৃষ্টি না আসায় ইলিশও তেমন দেখা দেয়নি সাগরে। তাই সেই সুখ থেকেও মোটের ওপর বঞ্চিতই রয়েছে বাঙালি এই মরশুমে। তবে এবার বদলাতে চলেছে আবহাওয়া। উত্তরে বৃষ্টি কমলেও এবার বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে।
গত কয়েকদিন সকাল থেকে আকাশে মেঘ থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির কারণে আদ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। অপরদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মানুষ। হাওয়া অফিসের মতে, আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এই সপ্তাহের শেষে কলকাতা সহ অন্যান্য জেলাগুলি বৃষ্টিতে ভিজবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সেইমতো আজ রথযাত্রার দিনেই বর্ষা নতুন ও ঝোড়ো ইনিংস শুরু করতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে টি-টোয়েন্টির মেজাজে নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…