খবর লাইভ :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে নিয়োগ করতে কয়েকদিন আগেই বিধানসভায় বিল পাস করিয়েছে রাজ্য সরকার৷ সেই বিল এখনও রাজ্যপালের সইয়ের অপেক্ষায় রয়েছে৷ এরই মধ্যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷
রবীন্দ্র ভারতীর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়কে বেছে নিয়েছেন রাজ্যপাল৷ এ দিন ট্যুইট করে নিজেই সেকথা জানিয়েছেন রাজ্যপাল৷ যদিও রাজ্যপালের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস৷ রাজ্যপালের অবশ্য দাবি, তিনি সার্চ কমিটির সুপারিশ মেনেই এই নিয়োগ করেছেন তিনি৷
মুখ্যমন্ত্রীকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে নিয়োগ করতে যে বিল রাজ্য সরকার পাস করিয়েছে, তাতে এখনও সই করেননি রাজ্যপাল৷ ফলে সেই বিল এখনও আইনে পরিণত হয়নি৷ তাই আইনত এখনও রাজ্যপালই আচার্য পদে রয়েছেন৷
মহুয়া মুখোপাধ্যায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়েরই নৃত্য বিভাগের অধ্যাপক৷ তিনি জানিয়েছেন, উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে তাঁকে কিছু জানানো হয়নি৷
যদিও রাজ্যপালের এই ঘোষণাকে অনৈতিক বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের মুখপাত্র বলেন, ‘রাজ্যপাল অনৈতিক কাজ করছেন। দ্বিচারিতা করছেন পদে থেকে। রাজভবনকে বিজেপির আশ্রয়স্থল করছে।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…