খবর লাইভ : জগন্নাথদেবের রথযাত্রার দিনই শপথের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। বৃহস্পতিবারই দুপুর ৩টে নাগাদ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। রাজ্যপালের কাছে প্রায় ১৭০ জন বিধায়কের সমর্থন দেখিয়ে সরকার গঠনের দাবি জানাতে ফড়নবীশ। তাঁর সঙ্গে থাকতে পারেন একনাথ শিন্ডেও। কারণ, ইতিমধ্যেই তিনি গোয়ার হোটেলে সহযোদ্ধাদের রেখে একা মুম্বই ফিরেছেন। তাঁর শিবিরের বিধায়কদের নিয়ে এদিন সকালেই বিশেষ বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা করেন। তারপরই একটি বিশেষ বিমানে মুম্বইয়ে পা রাখেন শিন্ডে। সে কারণেই অনেকের অনুমান, ফড়নবীশের সঙ্গে শিন্ডেও রাজ্যপালের কাছে যেতে পারেন। তা না-হলেও অন্তত এদিনই বিজেপি নেতৃত্বের সঙ্গে সরকার গঠন ও দফতর বণ্টন নিয়ে আলোচনা হতে পারে দু’পক্ষে।
২৮৮ সদস্য বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপিই একক সংখ্যাগরিষ্ঠ দল। বিজেপির একার বিধায়ক রয়েছেন ১০৬ জন। উদ্ধব ঠাকরে, যাঁকে পিছন থেকে ছুরি মারা হয়েছে বলে দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত, সেই উদ্ধবের পতনের পর ফড়নবীশই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। সেই হিসেবে তিনি সরকার গঠনের দাবি জানাতেই পারেন। এবার তিনি মুখ্যমন্ত্রী হলে রাজ্যে তৃতীয়বারের জন্য তখতে বসবেন ফড়নবীশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…