খবর লাইভ : রাজ্যে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। সেই পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
দেখে নিন কী কী নির্দেশিকা জারি করেছে রাজ্য।
একমাত্র উপসর্গহীন এবং সমস্ত ডোঝ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাই কোনও জনসমাগমে হাজির হতে পারবেন।
প্রত্যেকের প্রাথমিক ভাবে টিকাকরণ জরুরি এবং বুস্টার ডোজ দিতে হবে। সরকারকে প্রয়োজনে বাড়ি বাড়ি পৌঁছে টিকাকরণের কাজ সম্পূর্ণ করতে হবে।
বয়স্ক মানুষদের, যাদের কো- মর্বিডিটি আছে, তাঁদের অবশ্যই বুস্টার ডোজ সম্পূর্ণ করতে হবে
স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা যোদ্ধারা, যাঁরা সাধারণ মানুষের সংস্পর্শে আসছেন, তাঁদের অবশ্যই সম্পূর্ণ টিকাকরণ করতে হবে।
সাধারণ মানুষ, যাঁরা বিভিন্ন জনসমাগমে উপস্থিত হবেন, তাঁদের অবশ্যই মাস্ক পরা, স্যানিটাইজার বা সাবান ব্যবহার করা এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
জনসমাগম, গণপরিবহণ এবং বাজার ও শপিং মল অবশ্যই সঠিকভাবে স্যানিটাইজ করতে হবে, ভেন্টিলেশন অর্থাৎ হাওয়া বাতাস চলাচলক করতে পারে, এমন ব্যবস্থা ভালভাবে থাকতে হবে।
পাবলিক প্লেসে বা সাধারণের জন্য যে স্থান, সেখানে থার্মাল স্ক্যানিং এবং সঠিক স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকতে হবে।
রাজ্যে এখন সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৪।শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৪১৪ জন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…