খবর লাইভ : বগটুইয়ের ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছিল গোটা রাজ্য।শেষ পর্যন্ত ওই ঘটনায় গ্রেফতার করা হয় অন্যতম অভিযুক্ত আনারুল হোসেনকে। বৃহস্পতিবার সেই আনারুল হোসেনই বিস্ফোরক অভিযোগ করলেন, তাঁকে ফাঁসানো হয়েছে, সময় এলে সব ষড়যন্ত্রকারীদের নাম বলবেন। বৃহস্পতিবার তাঁকে রামপুরহাট সংশোধনাগার থেকে সিউড়ি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। সেই সময়েই আনারুল এই দাবি করেন
এদিন তাঁর দাবি, ঘটনাস্থল থেকে তাঁর বাড়ি ৫-৭ কিলোমিটার দূরে। ওই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন। কিন্তু ষড়যন্ত্রকারী কারা? এই প্রশ্নের উত্তরে আনারুল বলেন, ‘ষড়যন্ত্রকারী কিছু আছে। সময়ে নাম বলব।’ যদিও এই কথা উড়িয়ে দিয়েছেন বগটুইকাণ্ডে স্বজনহারা মিহিলাল শেখ। তিনি বলেন, ‘নিজেকে বাঁচাতে মিথ্যা বলছেন আনারুল।’
এর আগেও একই দাবি করেছেন আনারুল হোসেন।তখন তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি আত্মসমর্পণ করেছেন। কখনও নিজেকে নির্দোষ দাবি করে, তাঁকে ঘটনার সঙ্গে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুলেছিলেন আনারুল। এবার ষড়যন্ত্রকারীদের নাম ফাঁস করে দেওয়ার অভিযোগ আনারুলের মুখে।
আনারুল নিজেকে নির্দোষ দাবি করলেও সম্প্রতি, সিবিআইয়ের চার্জশিটে বলা হয়েছে, তৃণমূল নেতা আনারুল হোসেনের উস্কানিতেই বগটুই হত্যাকাণ্ড ঘটে। এমনকি, বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের পর পুলিশের দেরিতে পৌঁছনোর নেপথ্যেও আনারুলের ভূমিকা ছিল।বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বক্রব্য, ‘আনারুলের হিম্মত থাকলে দোষীদের নাম বলে দিন। আমাদের মনে হয় সিবিআই সঠিক তদন্ত করছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…