খবর লাইভ : মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটে (maharashtra political crisis) নয়া মোড়। এদিন সকালে একনাথ শিন্ডে (Eknath Shinde) শিবিরের ৩৮ জন বিধায়ক এমভিএ সরকারের (MVA Govt) ওপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে। এদিন একনাথ শিন্ডে গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে বিদ্রোহী বিধায়কদের নিয়ে বৈঠক করেন। পাশাপাশি শিন্ডে শিবিরের তরফে ১৬ জন বিদ্রোহী বিধায়ককে অযোগ্য ঘোষণার বিরুদ্ধেও আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুনঃ আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় , হার্দিকের অনন্য নজির
এদিন একনাথ শিন্ডে শিবিরের তরফে জানানো হয়েছে, তাদের ৩৮ জন বিধায়ক সমর্থন প্রত্যাহার করতে চেয়ে বিধানসভায় চিঠি দিয়েছেন। এই সমর্থন প্রত্যাহারে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে মহারাষ্ট্র সরকার।
এদিন সকাল ১০ টায় হোটেলে হওয়া বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিবসেনার অভ্যন্তরে যে বিদ্রোহ হচ্ছে, তাকে বিদ্রোহ বলতে নারাজ একনাথ শিন্ডের সাংসদ পুত্র।
এদিকে ১৬ জন বিধায়কের অযোগ্য ঘোষণার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট করা আবেদনের শুনানির দিকে তাকিয়ে একনাথ শিন্ডে শিবির। বিধানসভার উপাধ্যক্ষ একনাথ শিন্ডে-সহ ১৬ জন বিধায়ককে অযোগ্য ঘোষণা করেন।তার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করে বিদ্রোহী শিবসেনা শিবির। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই একনাথ শিন্ডে শিবির রাজ্যপালের কাছে যেতে পারে বলে জানা গিয়েছে।
অন্যদিকে সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ করে একনাথ শিন্ডে এবং অন্য বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…