খবর লাইভ : মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালের ৮তলার কার্নিশ থেকে ঢাঁপ দিলেন রোগী (Patients)। হাসপাতাল সূত্রে খবর, গত বৃহস্পতিবার হাসপাতালে (Hospital) ভর্তি হন সুজিত অধিকারী (Sujit Adhikari) নামে ওই ব্যক্তি। শনিবার, সকালে হঠাৎ সবার নজরের আড়ালে তিনি আটতলার কার্নিশে উঠে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে নামানোর চেষ্টা করে। খবর যায় দমকলে। একঘণ্টা ধরে পুলিশ ও দমকল তাঁকে উদ্ধারের চেষ্টা করে। নিয়ে যাওয়া হয় হাইড্রোলিক ল্যাডার। সঙ্গে জাল। কিন্তু আচমকা কার্নিশ থেকে ঝুলতে থাকেন সুজিত। শেষে ঝাঁপ দেন তিনি।
এদিন, হাসপাতালের আটতলায় একটি জানলা দিয়ে কার্নিশে উঠে পড়েন ওই রোগী। দেখা মাত্রই খবর দেওয়া হয় দমকলকে। মল্লিকবাজার মোড়ে ভিড় জমা অনেকে। এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
হাসপাতাল সূত্রে খবর, স্নায়ুরোগে আক্রান্ত ওই ব্যক্তি আত্মহত্যা করবেন বলে হুমকি দিচ্ছিলেন। তাঁকে বোঝানোর চেষ্টা করেন হাসপাতালের কর্মীরা। কার্নিশে পা ঝুলিয়ে বসে ছিলেন ওই রোগী। পৌনে ১টা নাগাদ রোগীর এক আত্মীয় হাসাপাতালে যায়। সে সময় ঝাঁপ দেওয়ার হুমকি দেন ওই রোগী। এরপরেই আচমকা ঝাঁপ দেন সুজিত। আশঙ্কাজনক আবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…