ছি: যোগী রাজ্যে ফের  শিক্ষিকাকে  জুতোপেটা প্রধান শিক্ষকের

খবর লাইভ : বিজেপি (BJP) শাসিত উত্তরপ্রদেশের(uttarpradesh)আসল ছবি উঠে এল সোশ্যাল মিডিয়ায়। যোগী রাজ্যে নিন্দনীয় ঘটনার জেরে সরব শিক্ষামহল। স্কুলের এক শিক্ষিকাকে শারীরিক নির্যাতন করলেন প্রধান শিক্ষক। সবার সামনে জুতোপেটা করার ভিডিও নিমেষে ভাইরাল (Viral Video)। উত্তরপ্রদেশের একটি স্কুলের এই ঘটনায় গ্রেফতার প্রধান শিক্ষক।

ফের যোগী রাজ্যে মহিলাকে অসম্মান, হেনস্থা করার ছবি এল প্রকাশ্যে। সবার সামনে স্কুলের মধ্যে শিক্ষিকার গায়ে হাত তুললেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (Lakhimpur Kheri) একটি প্রাথমিক বিদ্যালয়ে। প্যারা টিচার সীমা দেবীকে মারধরের অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার বর্মার (Ajit Kumar Varma) বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ছাত্রছাত্রী ও সহকর্মীদের সামনেই ওই শিক্ষিকা ও প্রধান শিক্ষকের মধ্যে বচসা বাধে। এরপরই উত্তেজিত প্রধান শিক্ষক ওই মহিলার গায়ে হাত তোলেন বলে জানা যায়। কিন্তু কেন এভাবে সহকর্মীর গায়ে হাত তুললেন অভিযুক্ত? প্রত্যক্ষদর্শীরা বলছেন স্কুলে উপস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এদিন সীমা দেবী স্কুলে পৌঁছলে প্রধান শিক্ষক জানান, তিনি উপস্থিতির স্বাক্ষর করতে পারবেন না। এরপরেই বিষয়টিকে নিয়ে বচসা শুরু হয়। এবং মেজাজ হারিয়ে জুতো দিয়ে মহিলা সহকর্মীকে পেটান অভিযুক্ত অজিত কুমার বর্মা। লখিমপুর খেরির শিক্ষা অধিকারী লক্ষ্মীকান্ত পাণ্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ইতিমধ্যেই বিরোধীরা উত্তরপ্রদেশের সরকারের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেছেন। বারবার কেন মহিলাদের অসম্মান করার ঘটনা মাথাচাড়া দিয়ে উঠছে, তা নিয়ে কাঠগড়ায় যোগী আদিত্যনাথের সরকার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago