খবর লাইভ : অঙ্কিতা অধিকারীর জায়গায় নিয়োগ করতে হবে ববিতা সরকারকে। ৩০ জুনের মধ্যেই নিয়োগপত্র দিতে হবে। শুক্রবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এমনকী অঙ্কিতা অধিকারী প্রথম দফায় যে টাকা ফেরত দিয়েছেন, তা ১০ দিনের মধ্যে দেওয়া হবে মামলাকারী ববিতাকে।
এদিন এসএসসিকে স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ২৭ জুনের মধ্যে ববিতা সরকারকে সুপারিশপত্র দিতে হবে। ২৮ জুনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে সুপারিশপত্র পাঠাতে হবে। ৩০ জুনের মধ্যে পর্ষদকে নিয়োগপত্র দিতে হবে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ, ১০ দিনের সুদ সমেত মন্ত্রীকন্যার টাকা ববিতাকে দিতে হবে। কারণ, তিনি চাকরি পাওয়ার যোগ্য ছিলেন।এদিন আরও নির্দেশ দেওয়া হয়েছে, ববিতা ৪৩ মাস ধরে বঞ্চিত। অঙ্কিতা ৪৩ মাস ধরে যে সব সুযোগ সুবিধা পেয়েছেন তা সবই দিতে হবে ববিতাকে।
অঙ্কিতা অধিকারীর চাকরী পাচ্ছেন মামলাকারী ববিতা। হাইকোর্টের এই নির্দেশ প্রসঙ্গে অঙ্কিতা অধিকারীর পিতা মন্ত্রী পরেশ অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিচারাধীন বিষয় নিয়ে ম্পন্তব্য করা ঠিক হবে না’।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…