খবর লাইভ : রাষ্ট্রপতি নির্বাচনের (President Poll) আগেই বড়সড় স্বস্তি পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। গুজরাত দাঙ্গা (Gujrat Riots) মামলায় তাঁকে ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির (Ehshan Jafri) স্ত্রী জাকিয়া জাফরির (Jakia Jafri) আর্জি শুক্রবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত (Apex Court)। বিচারপতি এএম খানউইলকর (Justice A M Khanwilkar), বিচারপতি দীনেশ মাহেশ্বরী (Justice Dinesh Maheswari) ও বিচারপতি সি টি রবিকুমারের (Justice C T Ravikumar) বেঞ্চ বিশেষ তদন্তকারী দলের (সিট) সিদ্ধান্তকে সঠিক বলেই জানিয়েছেন। আবেদনকারীর দায়ের করা আর্জির কোনও সারবত্তা নেই বলেও জানিয়ে দিয়েছেন।
২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি অমদাবাদের গুলবার্গ সোসাইটিতে হিংসায় ৬৯ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন এহসান জাফরি। অভিযোগ ওঠে, তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী (Gujrat Cm) নরেন্দ্র মোদির (Narendra Modi) নির্দেশেই দাঙ্গা সংগঠিত হয়েছিল। গোটা রাজ্য জুড়ে মুসলিম নিধনের সময়ে পুলিশ এমনকী সেনাকেও নিস্ক্রিয় করে রেখেছিলেন তিনি।
তদন্তের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছিল। তথ্য প্রমাণের অভাবে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ ৬৪ জনকে ক্লিনচিট দেয় সিট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন জাকিয়া। গত বছরের ৯ ডিসেম্বর দুই পক্ষের শুনানি পর্ব শেষে রায়দান সংরক্ষণ করে (reserve)) রাখে বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…