খবর লাইভ : মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। নতুন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এক বছরের জন্য এই পদে থাকবেন। এসএসসি নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ উঠেছে কল্যাণের বিরুদ্ধে। তাঁর নির্দেশে বেআইনি নিয়োগপত্র তৈরি হয়েছিল বলে জানিয়েছে কলকাতা হাই কোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটি। এই মামলায় কল্যাণকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। অবশেষে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। ২০১৬ সাল থেকে পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণ। তার আগের চার বছর পর্ষদের প্রশাসকের পদে ছিলেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…