খবর লাইভ : দেশে নতুন করে করোনা আতঙ্ক। করোনায় সংক্রমণের পরিমাণ পেরিয়ে গেল ১৩ হাজারে গণ্ডি। বৃহস্পতিবারের পর সক্রিয় রোগীর সংখ্যা দেশে বেড়ে হযেছে ৮৩ হাজার ৯৯০। আর দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪ কোটি ৩৩ লক্ষের বেশি।
আরও পড়ুনঃ করোনার বিধিনিষেধ ভাঙার কারণে উদ্ধবের বিরুদ্ধে অভিযোগ দায়ের
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মূলত পাঁচ রাজ্যে সংক্রমণের পরিমাণের বেড়েছে অনেকটা। সেই রাজ্যগুলির দিকে বাড়তি নজর থাকবে। সেই নিয়ে কেন্দ্রীয় সরকার একটি বৈঠকও করবে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে, দেশের মোট আক্রান্তের ৬০ শতাংশ আক্রান্তই মহারাষ্ট্র ও কেরলের বাসিন্দা। এর পাশাপাশি দিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও হরিয়ানার দিকে বিশেষ নজর রাখছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জুন মাসের ৬ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে এই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে তেলঙ্গানা ও হরিয়ানাতেও। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী এই রাজ্যগুলিই মোট সংক্রমণ বৃদ্ধির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মাণ্ডব্য দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠক আহ্ববান করেছেন। এর আগে জুন মাসের ১৩ তারিখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন তিনি। সেখানে দ্বিতীয় দফার টিকাকরণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বলেছেন, করোনা পরিস্থিতি এখনও শেষ হয়নি। কয়েকটি রাজ্যে এখনও করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে এখন করোনা আচরণবিধি মেনে চলতে হবে। শারীরিক দূরত্ব মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…