সিবিআই অফিসারদের নামে নালিশ,অভিষেকের সেই কর্মীর বাড়িতে হানা সিবিআইয়ের

খবর লাইভ : কথায় আছে, ‘গোদের উপর বিষ ফোঁড়া’! সিবিআই অফিসারদের উপর নালিশ ঠুকেছিলেন, এবার তাঁরাই সেই ব্যক্তির বাড়িতে হানা দিল। এমনকী খুঁজে না পেয়ে ফের ধরিয়ে দেওয়া হল সিবিআই হাজিরার নোটিশ। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা না দিলে বিকল্প ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি।

আরও পড়ুনঃ সরকারি বাসভবন ‘বর্ষা’ ছাড়লেন উদ্ধব ঠাকরে

কয়লা পাচার তদন্ত মামলায় নাম জড়িয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলা অফিসের কর্মী হাবিবুর আখনের নাম। সিবিআই দফতরে এরমধ্যেই তিনি এক দফা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। তারপরেই তিনি অভিযোগ করেছিলেন, তাঁর উপর চাপ সৃষ্টি করছেন সিবিআই আধিকারিকরা। সেই মর্মে তিনি থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছিলেন। ইতিমধ্যেই সেই অভিযোগের সিআইডি তদন্ত শুরু হয়েছে। এর মধ্যেই হাবিবুর আখনের বাড়িতে হানা দিল সিবিআই আধিকারিকরা। যদিও বাড়িতে তাঁকে পাওয়া যায়নি।
হাবিবুর আখনের বিরুদ্ধে অভিযোগ ঠিক কী? সিবিআই তদন্তকারীদের দাবি, এই হাবিবুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষ্ণুপুর-আমতলার অফিসের গুরুত্বপূর্ণ কর্মী। সবকিছু দেখভালের দায়িত্ব এই হাবিবুরের উপর। সিবিআই আধিকারিকদের দাবি, এই অফিসে কয়লা পাচার কাণ্ডে যুক্ত একাংশের যোগাযোগ ছিল। তাদের নিত্য যাতায়াত ছিল। ইতিমধ্যেই এক দফা হাবিবুরকে জেরা করেছে সিবিআই, ফের আরও একবার জেরার কথা বলে তাঁর বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে। যদিও হাবিবুর এখন কোথায় তার কোন উত্তর নেই। অনেক খোঁজ খবরের পরও তাঁর কোন সন্ধান মেলেনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago