খবর লাইভ : কোনও ভাবেই অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করে নেওয়া হবে না বলে আজ স্পষ্ট জানিয়ে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তাঁর কথায়, ‘‘এটি কোনও হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত নয়। ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত।’’ গত মঙ্গলবার অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ওই প্রকল্পে চুক্তির ভিত্তিতে নিযুক্ত সেনা (অগ্নিবীর)-দের ৭৫ শতাংশকে চার বছরের মধ্যে বাধ্যতামূলক অবসর নিতে হবে এমন শর্ত রাখা হয়। এই প্রকল্পের স্বল্প মেয়াদের চাকরিজীবন ও অবসরের পরে পেনশনের ব্যবস্থা না থাকার বিরুদ্ধে আন্দোলনে নামেন যুবকদের একাংশ। প্রকল্প প্রত্যাহারের দাবি জানিয়ে সরব হয় বিরোধী দলগুলি।
ডোভাল দাবি করেন, ‘‘বিস্তর আলোচনার পরে অগ্নিপথ প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই ওই প্রকল্প প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই। বিশ্বের তরুণতম দেশ ভারত। তাই তার সেনার গড় বয়স কমাতেই ওই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’’ ডোভালের দাবি, ‘‘২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে যে নিরাপদ ও শক্তিশালী ভারতের স্বপ্ন দেখেছিলেন তাকেই বাস্তব রূপ দিতে ওই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দীর্ঘ আলোচনার পরেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং তা প্রত্যাহার করে নেওয়ার কোনও সম্ভাবনা নেই।’’
ডোভাল বলেন, ‘‘আজকাল মানুষ দু’বার বা তিন বার পেশা বদলান। প্রথম ব্যাচের অগ্নিবীরেরা যখন চার বছর পরে অবসর নেবেন তত দিন ভারত পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হবে। দক্ষ ওই অল্পবয়সি সেনাকর্মীদের তাই অবসরের পরে কাজের অভাব হবে না।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…