এআইএফএফ-এর তিন সদস্যের অ্যাডমিনিস্ট্রেটর কমিটিকে বাতিলের নির্দেশ দিল ফিফা ও এএফসি

খবর লাইভ : সুপ্রিম কোর্টের নিযুক্ত এআইএফএফ-এর ( AIFF) তিন সদস্যের অ্যাডমিনিস্ট্রেটর কমিটি (COA) এবং সেই কমিটির কার্যকলাপ এবার বন্ধ করার নির্দেশ দিল ফিফা (FIFA) এবং এএফসি (AFC)। এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর, এই কমিটিকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

সূত্রের খবর মঙ্গলবার ফিফা এবং এএফসির কর্তারা পুরো বিষয়টা ভালভাবে বোঝার জন্য দিল্লিতে আসেন। আসেন এএফসির সচিব দাতো সেরি উইন্ডসর জন, ছিলেন সহ-সচিব ভাহিদ কারদানি। ফিফার তরফে ছিলেন সদস্য কেনি জেন মেরি, নোদর আখালকাতসি, প্রিন্স রুফাস। ছিলেন ফিফা আরডিও পুরুষোত্তম কেতাল এবং যোগেশ দেশাই। সেই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন সুপ্রিম কোর্টের নিযুক্ত তিন সদস্যের অ্যাডমিনিস্ট্রেটর কমিটি। বৈঠকে ফিফা-এএফসির প্রতিনিধিদের তরফে বলা হয়, ফেডারেশনের কাজ পরিচালনার জন্য যে অ্যাডভাইসরি কমিটি তৈরি হয়েছে, সেটা অবিলম্বে বাতিল করতে হবে। তবে তিন সদস্যের কমিটি যেভাবে সংবিধান মেনে ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়ার কথা ভাবছে তাতে কোন আপত্তি নেই ফিফা-এএফসি প্রতিনিধি দলের। তবে আলাদা করে কোনও কমিটির হস্তক্ষেপ চাইছেন না তারা।

সংবিধান সংশোধন করে এআইএফএফ-এর দ্রুত নির্বাচনের জন্য ইতিমধ্যে তিন সদস্যের কমিটি নিয়োগ করেছিল সুপ্রিম কোর্ট। সেই কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অনিল দাভে, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago