এবছরের শেষেই মিলবে ই-পাসপোর্টের পরিষেবা

খবর লাইভ : ই পাসপোর্টের (E-Passport) অপেক্ষা শেষ হতে চলেছে । জানা গিয়েছে, এবছরের শেষেই এই পাসপোর্টের পরিষেবা পাবেন ভারতীয়রা (Indian) । ইতিমধ্যেই পাসপোর্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে টিসিএস (TCS) । ভারতের পাসপোর্ট সেবা কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ে আসতে চলেছে এই ই-পাসপোর্ট।

এই ই-পাসপোর্ট মানে আসলে বায়োমেট্রিক পাসপোর্ট (Biometric Passport) । ই-পাসপোর্টে পাসপোর্ট বইয়ের ভিতরে দ্বিতীয় পাতায় থাকবে একটি মাইক্রোচিপ। যার ভিতরে ব্যবহারকারীর বায়োমেট্রিক্স তথ্য থাকবে । অর্থাৎ ব্যবহারকারীর নাম (Name), ন্যাশেনালিটি (Nationality), জন্ম (Birth Date)) সংক্রান্ত তথ্য । এর সাহায্যে ব্যবহারকারী কোন দেশে যাচ্ছেন,তার তথ্যও সহজে নথিভুক্ত করতে পারবে এই চিপ । প্রতারণা কমবে, নিরাপত্তা বাড়বে ।
তবে ই-পাসপোর্ট ভারতে নতুন নয়। ২০০৮ সালে প্রথম প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলকে এই ই-পাসপোর্ট দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে । পাইলট প্রোজেক্টের আওতায় দেশের সরকারি দফতরের কর্মী বা মন্ত্রকের কর্মী মিলিয়ে ২০ হাজার ই-পাসপোর্ট ইতিমধ্যেই দেওয়া হয়েছে ।

বিশ্বব্যাপী ১০০ টিরও বেশি দেশ ইতিমধ্যে ই-পাসপোর্ট ব্যবহার করছে । মালয়েশিয়া প্রথম দেশ, যারা ১৯৯৮ সালে ই-পাসপোর্ট প্রথম চালু করে । যদিও, তা ICAO-সম্মত ছিল না । বেলজিয়াম ২০০৪ সালে প্রথম ICAO-সম্মত প্রথম পাসপোর্ট তৈরি করেছিল ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago