করোনা আক্রান্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি

খবর লাইভ : সরকার-সঙ্কটের মাঝেই করোনার কোপ! এক সঙ্গে করোনা আক্রান্ত হলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি।বুধবার মন্ত্রিসভার বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত আছেন উদ্ধব। অন্য দিকে, হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যপাল।

উদ্ধবের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন কংগ্রেস নেতা কমল নাথ। শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট সরকারের এই সঙ্কট মোচনে এগিয়ে এসেছেন কমল নাথ। দলের এবং জোটসঙ্গীর বিধায়কদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন তিনি।মহারাষ্ট্রের রাজ্যপাল করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরকারের টানাপড়েনের সময় রাজ্যরপালের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনিই বিধানসভার জরুরি অধিবেশন আহ্বান করেন। সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষা, সরকার গঠন এবং ভেঙে দেওয়ার বিষয়েও রাজ্যপালকে সিদ্ধান্ত নিতে হয়।

সব মিলিয়ে মহাসঙ্কটে মহারাষ্ট্র। এখন দেখার শেষ পর্যন্ত কিভাবে এই সঙ্কট থেকে বেরিয়ে আসে মহারাষ্ট্র।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago