কে কে এর মৃত্যুতে রাজ্যকে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের

খবর লাইভ : সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুরহস্যের ঘটনায় হাই কোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এ বিষয়ে সোমবার হাইকোর্ট রাজ্যের বক্তব্য জানতে চেয়ে আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল।

সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে তিনটি জনস্বার্থ মামলার শুনানি ছিল ।মামলাগুলি নিয়ে আদালত রাজ্যের হলফনামা চাইলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘ঘটনার এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের হয়নি। আমাদের কিছুটা সময় দেওয়া হোক। আমরা আমাদের বক্তব্য পেশ করবো।’
প্রসঙ্গত, গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসেছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। কিন্তু অনুষ্ঠান সেরে হোটেলের লবিতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago