বয়স বাড়িয়ে লাভ হল না, অগ্নিপথ প্রকল্পে অগ্নিগর্ভ দেশ

খবর লাইভ : কেন্দ্রের ধারণা হয়েছিল যে অগ্নিপথ প্রকল্পে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা দু বছর বাড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ নিয়ন্ত্রণ করা যাবে।কিন্তু সেই সিদ্ধান্ত যে কোনও কাজেই আসেনি, শুক্রবারের আন্দোলনে তা স্পষ্ট।

আরও পড়ুনঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই সিট গঠন করে হাইকোর্টে জমা দিল

অগ্নিপথ মডেল নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভ, আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার রাতেই কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, অগ্নিপথ প্রকল্পের আওতায় বয়সের সর্বোচ্চসীমায় ছাড় দেওয়া হবে। ২০২২ সালে অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হল। কিন্তু তাতেও বিক্ষোভের ঝাঁজ একটুও কমেনি ।
শুক্রবারও বিহার থেকে উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা থেকে রাজস্থান দেশের প্রায় সব প্রান্তেই এই মডেলের প্রতিবাদে জ্বলেছে বিক্ষোভের আগুন। ইতিমধ্যেই অগ্নিপথ বিরোধী বিক্ষোভে প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে তেলেঙ্গানায়। শুক্রবার দুপুরে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ স্টেশনে উত্তেজিত বিক্ষোভকারীদের হটাতে পুলিশ গুলি চালায়। আর সেই গুলিতেই এক আন্দোলনকারী যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অন্ততপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলেও খবর।
এদিকে অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভের জেরে ২০০-টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬ টি ট্রেনে আগুন লাগানোর অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে।ভাঙচুর করা হয় রেলস্টেশনও।বিভিন্ন জায়গায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে।আসলে কেন্দ্রীয় সরকারের চুক্তিভিত্তিক সেনা নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে ক্রমশই বিক্ষোভ বাড়ছে দেশজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরগাঁও-সহ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার জন্য ফরিদাবাদের বল্লভগড়ে সমস্ত ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল, ইন্টারনেট পরিষেবা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago