ধর্নায় থাকা শুভেন্দুর নামে ভোট পড়ল কীভাবে! সরগরম বিধানসভা

খবর লাইভ : বাইরে ধর্নায় বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। অথচ অধিবেশনের মধ্যে তার নামে ভোট পড়ল! কীভাবে সম্ভব। এই নিয়েই বৃহস্পতিবার সরগরম বিধানসভা (Assembly)। অনুপস্থিত বিরোধী দলনেতা-সহ আরেক বিজেপি (BJP) বিধায়কের নামে পড়ে বলে অভিযোগ। ঘটনা নিয়ে তদন্তের দাবি জানায় তৃণমূল (TMC)। যদিও পরে স্পিকার বিষয়টি অগ্রাহয করছেন বলে জানান। এদিন, কৃষি বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলটি বিধানসভায় পাশ হয়। আর তার ভোটাভোটি নিয়েই এই বিভ্রাট।

বৃহস্পতিবার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বিলের সময় অধ্যক্ষ পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোট যন্ত্র ব্যবহারের নির্দেশ দেন। পাশাপাশি স্লিপের মাধ্যমে চিরাচরিতভাবে ও বিলের পক্ষে এবং বিপক্ষে ভোট নেওয়া হয়। সিস্টেম পরিচালনা করার জন্য অধিবেশন কক্ষে হাজির ছিলেন পিডব্লুডি’র ইঞ্জিনিয়ার। শিখিয়ে দিয়েছেন ভোট দেওয়ার পদ্ধতি। বৈদ্যুতিন ভোটের তথ্য হাতে দেওয়ার পর বিজেপি বিধায়কদের নাম ডেকে উপস্থিতি যাচাই করে দেখতে থাকেন স্পিকার। তাতে দেখা যায় বিলের বিপক্ষে ভোট পড়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর নামে। কিন্তু তাঁরা তখন বিধানসভার বাইরে ধর্নায়।

এর পরেই তৃণমূল বিধায়করা হট্টগোল শুরু করে দেন। তাঁরা অভিযোগ করেন বিপক্ষের ভোট বাড়াতে শুভেন্দু, মিহিরের হয়ে ভোট দিয়ে দিয়েছেন অধিবেশনে উপস্থিত বিজেপি বিধায়করা। কিন্তু পাল্টা বিজেপি বিধায়করা দাবি করেন, তদন্ত করে দেখা হোক তা হলেই প্রকৃত সত্য উদ্ঘাটন হবে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস দাবি করেন, যেহেতু আচার্য বিলের ভোটাভুটিতে যে ভুল হয়েছিল, তার যেমন তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সে ভাবেই বিরোধী দলনেতার ভোট কী ভাবে পড়েছে, তা জানতে তদন্তের নির্দেশ দিন স্পিকার। কিন্তু স্পিকার জানান, কারও অনিচ্ছাকৃত ভুলে এমন ঘটনা ঘটে গিয়েছে। তাই এই বিষয়টিকে অগ্রাহ্য করছেন তিনি। তার পরেই বিলের ভোটাভুটির ফলাফল ঘোষণা করেন স্পিকার। সেখানে ১১৯-৫৩ ভোটে কৃষি বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলটি পাশ হয়ে যায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago