খবর লাইভ : বিজেপির সর্বভারতীয় সভাপতি বঙ্গ–সফরে এসে নেতাদের একসূত্রে বাঁধতে চেয়েছিলেন। বার্তা দিয়েছিলেন গোষ্ঠীকোন্দল মিটিয়ে নেতাদের আন্দোলনমুখী হতে হবে। কিন্তু এই বার্তার পরও আজ দেখা গেল, রাজ্য কার্যনির্বাহী কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন দলের অন্যতম মুখপাত্র তথা উদ্বাস্তু সেলের চেয়ারম্যান মোহিত রায়।
এই মোহিত রায় আসলে দিলীপ ঘোষ গোষ্ঠীর। আর যে বিষয়টি নিয়ে সমস্যা তৈরি হয় সেখানে রয়েছে সুকান্ত মজুমদার গোষ্ঠী। ফলে মনোমালিন্য থেকেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন মোহিত রায়। তাতেই আবার প্রকাশ্যে চলে এল দলের সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শিবিরের গোষ্ঠীকোন্দল।
কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মোহিত রায়? সূত্রের খবর, এই ইস্যুটি বিজেপির কার্যনির্বাহী কমিটির হোয়াটস্অ্যাপ গ্রুপে তোলেন মোহিত রায়। তখনই বিজেপির আইটি সেলের প্রীতম ভট্টাচার্য গ্রুপের সেটিংস বদলে দেন। সুতরাং গ্রুপ অ্যাডমিন ছাড়া অন্য কেউ গ্রুপে কিছু পোস্ট করতে পারবেন না। এই ঘটনায় প্রচণ্ড ক্ষেপে ওঠেন মোহিতবাবু। আর সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেন। গ্রুপ ছাড়ার কথা সংবাদমাধ্যমে স্বীকার করেছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…