খবর লাইভ : আলিপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে পড়ল শিম্পাঞ্জি! বন্ধ করে দেওয়া হল চিড়িয়াখানার মূল গেট। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ১০ টা নাগাদ একটি বাচ্চা শিম্পাঞ্জি তার কেয়ারটেকারের হাত ধরে ঘুরছিল। সেই সময় ওই ৭ বছরের শিম্পাঞ্জিটি ফেন্সিং-এর বাইরে বেরিয়ে পড়ে। খবর পেয়েই চিড়িয়াখানা কর্তৃপক্ষ শিম্পাঞ্জির খাঁচার সামনে এসে দর্শকদের সরিয়ে দেয়। শিম্পাঞ্জিটি বাইরে বেরিয়ে পড়তেই স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় চিড়িয়াখানার মূল ফটক। প্রথমেই তাকে বাগে আনা যায়নি। বাগে আনতে বেশ বেগ পেতে হয় চিড়িয়াখানার কর্মীদের। খাঁচা থেকে বেরিয়ে শিম্পাঞ্জিটিকে ঘুরতে থাকে।দর্শকদের মধ্যে ভয়ে হুড়োহুড়ি পড়ে যায়।
আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর আশিসকুমার সামন্ত জানিয়েছেন, শিম্পাঞ্জিটির নাম বুড়ি।তাকে বাগে আনার জন্য ঘুমপাড়ানি গুলি মারার প্রয়োজন হয়নি। পোষ মানা শিম্পাঞ্জি তাই একটু ভুলিয়ে ভালিয়েই তাঁকে আধ ঘণ্টা পর বাগে আনা গিয়েছে। আপাতত খাঁচার ভিতরেই আছে সে। শারীরিকভাবে কোনও সমস্যা নেই, সুস্থ আছে বুড়ি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…