খবর লাইভ:ফের জঙ্গি দমনে বড়সড় সাফল্য! শনিবার রাত থেকে প্রায় ১২ ঘণ্টা ধরে পুলওয়ামার ড্রাবগাম এলাকায় জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই চলে। কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিহতরা সকলেই লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল।
কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার বলেছেন, ‘‘নিহত তিন লস্কর জঙ্গি স্থানীয় এলাকারই বাসিন্দা। নিহত জঙ্গিদের মধ্যে জুনেদ শেরগোজরি গত ১৩ মে রিয়াজ আহমেদ নামে এক পুলিশকর্মীকে হত্যায় জড়িত ছিল।’’ পুলিশ সূত্রে খবর, নিহত জঙ্গিদের কাছ থেকে দু’টি একে-৪৭ রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় লুকিয়ে ছিল জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। এরপর চলে গুলির লড়াই। তাতে ৩ জঙ্গিকে নিকেশ করা হয়। নিহতদের নাম জুনেদ শেরগোজরি, ফাজিল নাজির ভাট ও ইরফান অহ মালিক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…