ভবানীপুরের শাহ দম্পতি খুনের কিনারা করল পুলিশ

খবর লাইভ : ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনার কিনারা করল পুলিশ। বৃহস্পতিবার সকালেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ, পরে দুপুরে সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার বিনিত গোয়েল বলেন, আর্থিক লেনদেনের কারণেই এই হত্যা। খুনের মাস্টারমাইন্ডকে বেশ কিছু টাকা ধার দিয়েছিলেন অশোক শাহ। সেই টাকা যাতে ফেরত দিতে না হয়, সেই কারণেই অপরাধী খুন করে। যে তিনজন খুন করতে এসেছিল, তাঁদের তিনজনেরই শাহের কাছে কিছু কিছু টাকা ধার ছিল। এ ছাড়া খুনের মাস্টার মাইন্ডের কাছে সবচেয়ে বেশি ধার ছিল বলে জানা গিয়েছে। শীঘ্রই মাস্টারমাইন্ড ধরা পড়বে বলেও জানিয়েছেন কমিশনার।

বৃহস্পতিবার সকালে প্রথম জানা যায়, সকালে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের তিন জনের মধ্যে দুজনকে সকালে গ্রেফতার করা হয়, তার পর সেই দুজনের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তৃতীয় জনকে গ্রেফতার করে পুলিশ। এই তৃতীয় ব্যক্তিই ওড়িশা থেকে সুপারি কিলার হিসাবে এসেছিল বলে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, খুনের পরে কলকাতাতেই গা-ঢাকা দিয়ে ছিল এই সুপারি কিলার।

কিন্তু কেন খুন করা হল, তাই নিয়ে তখনও স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি পুলিশ। পরে পুলিশই সাংবাদিক বৈঠক করে জানায়, ভবানীপুরের বাসিন্দা অশোক শাহ মোটা টাকা ধার দিয়েছিলেন, এক পরিচিতের কাছ থেকে। মনে করা হচ্ছে, সেই অর্থ ফেরত দিতে পারেননি ওই ব্যক্তি, আর সেই কারণেই তাঁকে খুন হতে হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল ধার নিয়েছিলেন অশোক, কিন্তু পরে বিষয়টি স্পষ্ট হয়। তখনই পুলিশ সূত্র মারফত জানা গিয়েছিল, সুপারি কিলার ছাড়াও এই ঘটনার এক জন মাস্টার মাইন্ড রয়েছে। সে পরিবারের পরিচিত। পুলিশি তদন্তে উঠে এসেছে, ঘটনার কয়েকদিন আগে দম্পতির বাড়িতে যায় ওই মাস্টার মাইন্ড। সেখানে গিয়ে সে খুনের ছক করে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago