খবর লাইভ : গরু পাচার(Cow smuggling) মামলায় নয়া মোড়। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর(CBI) হাতে গ্রেফতার হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের(AnubrataMondal) দেহরক্ষী সায়গল হোসেন। বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল সায়গলকে। সেখানে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় গ্ৰেফতার করা হয় তাঁকে। শুক্রবার সায়গল হোসেনকে আদালতে পেশ করবে সিবিআই।
আরও পড়ুনঃ ভবানীপুরের শাহ দম্পতি খুনের কিনারা করল পুলিশ
সূত্রের খবর, নিজাম প্যালেসে শুক্রবার সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদ বাদের সময় তাঁর উত্তরে একাধিক অসঙ্গতি খুঁজে পায় সিবিআই। এরপরই মুর্শিদাবাদের বাসিন্দা সায়গল হোসেনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, অনুব্রতর পাশাপাশি তাঁর একাধিক দেহরক্ষীকে এর আগে গরুপাচার মামলায় জেরা করেছিল সিবিআই। এর আগে ডোমকলে সায়গলের বাড়িতে গিয়ে একদিন ১১ ঘণ্টা এবং আরএক দিন ৭ ঘণ্টা জেরা করেছিলেন তদন্তকারীরা। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্ৰেফতারের সিদ্ধান্ত নিল সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…