খবর লাইভ : জামাইষষ্ঠী বলে কথা! শাশুড়ি অসুস্থ তো কী হয়েছে ? বিশেষ বান্ধবী বৈশাখী তো আছে। আর তাতেই বাজিমাত শোভনের। শোভন চট্টোপাধ্যায়ের জামাইষষ্ঠী পালন হল গোলপার্কের বাড়িতে।
বৈশাখী জানিয়েছেন এই দায়িত্ব তাঁর মায়ের হলেও তিনিই পালন করেছেন। মায়ের নির্দেশেই তাঁর সব আয়োজন।বৈশাখী রবিবারের অনুষ্ঠান পর্বের সব ছবি ফেসবুকে পোস্ট করেছেন। আর সেখানেই জানিয়েছেন তাঁর মা খুবই অসুস্থ। সে কারণেই তাঁর শাশুড়ির ভূমিকা পালন।
শুধু শোভনকেই নয়, মেয়ে মহুলকেও বৈশাখী ষষ্ঠীর ভোজ খাইয়েছেন নিজের হাতে।বৈশাখী লিখেছেন, তাঁর মায়ের চোখে শোভন জামাইয়ের থেকেও বেশি করে সন্তান।
দুর্গাপুজোর দশমীর দিনে বৈশাখীর সিঁথিতে সিঁদুর দিতে দেখা গিয়েছিল শোভনকে। সেটা বিবাহের স্বীকৃতি কি না তা নিয়ে এখনও ওঁরা স্পষ্ট করে জানাননি। তবে বৈশাখী রবিবার জানালেন শোভন তাঁর মায়ের জামাই।
সত্যি করেই একেবারে পঞ্চব্যাঞ্জনে শোভনকে খাইয়েছেন বৈশাখী। ছিল এক থালা মিষ্টিও।রুপোর থালায় মিষ্টি সাজিয়ে দেন বৈশাখী। রুপোর গ্লাসেই জল। সেই সঙ্গে রুপোর চামচে করে ‘জামাই’ শোভনকে খাইয়েও দেন বৈশাখী।
জামাইআদরে খাওয়ানোর পাশাপাশি একই সঙ্গে দেখা গিয়েছে, শোভনের মাথায় বৈশাখীর ‘স্নেহ’ ভরা পরশ রাখতে।
মিষ্টির পরে মূল ভোজ। নিজে হাতে পরিবেশন করেন বৈশাখী। বাটিতে বাটিতে সাজিয়ে দেন নানা পদ। তাতে মাছ, মাংসের পাশাপাশি ছিল নিরামিষ তরকারিও।শাশুড়িরা যেমন করে থাকেন সেই ভাবে পাশে বসে শোভন ঠিক করে খেলেন কি না সে দিকেও নজর রেখেছেন। বেঁচে থাক জামাই ষষ্ঠী !বেঁচে থাক বাঙালি প্রেম! সত্যি বুড়ো বয়সে ভেলকি দেখালেন বটে দুজনে।
ছবি – ফেসবুক
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…