খবর লাইভ : রাজারহাটে তৈরি হবে নতুন ক্রিকেট স্টেডিয়াম। ইডেনের মতো আরও একটি বড় স্টেডিয়াম তৈরি করা হবে সেখানে। সিএবি-র তরফে অনেক দিন আগেই স্টেডিয়াম তৈরির জন্য জমি চাওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে। সেই জমিই দেওয়া হল তাদের।
সিএবি-কে স্টেডিয়াম তৈরির জন্য ডুমুরজলায় একটি জমি দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেটা জলা জমি হওয়ায় স্টেডিয়াম তৈরি করা সম্ভব হয়নি। ২৮ এপ্রিল সৌরভ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সেই দিনই মুখ্যমন্ত্রী বলেন, “সৌরভ এসেছিল। এমনি গল্প করছিল। সিএবি-র স্টেডিয়ামের জন্য জমি দেওয়া হয়েছিল। সেটা জলা জমি। সেখানে স্টেডিয়াম করা যাবে না। অন্য জমি দেওয়া যায় কি না সেই নিয়ে ভাবনাচিন্তা চলছে।” সেই অন্য জমিই পেল সিএবি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…