খবর লাইভ :কোভিড সংক্রমণ বাড়তেই আবার মাস্ক পরা বাধ্যতামূলক করল মহারাষ্ট্র সরকার। এ বিষয়ে রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করেছে। সমস্ত জেলা প্রশাসনকে কোভিড সংক্রান্ত একগুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব প্রদীপ ব্যাস। সেই নির্দেশিকার মধ্যে মাস্ক বাধ্যতামূলকের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন-সিবিআইয়ের মুখোমুখি হলেন আরও দুই তৃণমূল বিধায়ক
অতিরিক্ত মুখ্যসচিব বলেন, “ভিড় জায়গায়, ট্রেন, বাস, সিনেমা, অডিটোরিয়াম, অফিস, হাসপাতাল, স্কুল এবং কলেজে মাস্ক পরা বাধ্যতামূলক।” সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে ব্যাস জানান, রাজ্যে ফের কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তাই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাস্ক পরা বাধ্যতামূলক করা হল।
গত কয়েক মাস রাজ্যে কোভিড সংক্রমণ অনেকটাই কমেছে। কিন্তু সম্প্রতি সংক্রমণের ছবিটা ফের বদলাতে শুরু করেছে। তিন মাস পর ফের দৈনিক সংক্রমণ এক হাজার পার করেছে। যা চিন্তার বিষয়। তাঁর কথায়, “গত সপ্তাহে রাজ্যে ন’টি জেলায় সংক্রমণ বৃদ্ধি লক্ষ করা গিয়েছে। ইতিমধ্যেই কোভিডের উপপ্রজাতি বিএ.৪ এবং বিএ.৫ কয়েক জনের দেহে পাওয়া গিয়েছে।” তাই সরকার কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না বলেই জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব। আর সে কারণেই মাস্ক বাধ্যতামূলক করার পথে হাঁটতে হল সরকারকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…