খবর লাইভ : কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসদমন অভিযানে বড় সাফল্য মিলল। শনিবার অনন্তনাগে আধাসেনা এবং পুলিশের মিলিত বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে হিজবুল কমান্ডার নিসার খান্ডে নিহত হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের দাবি, দক্ষিণ কাশ্মীরে হিজবুলের নানা নাশকতার ঘটনার মূল চক্রী ছিল ওই জঙ্গি।
জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি (কাশ্মীর জোন) বিজয় কুমার টুইটারে লিখেছেন, ‘নিহত হিজবুল জঙ্গি নিসারের থেকে একটি একে-৪৭ স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করা হয়েছে। এখনও এলাকা জুড়ে অভিযান চলছে।’ সংঘর্ষে তিন জওয়ান এবং এক সাধারণ গ্রামবাসী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
জম্মু ও কাশ্মীর পুলিশের দাবি, রিশিপোরা এলাকায় নিসার-সহ কয়েক জন জঙ্গির উপস্থিতির খবর পেয়ে শুক্রবার বিকেলে এলাকা ঘিরে চিরুনি তল্লাশি শুরু করা হয়। অন্ধকার নেমে আসতে আচমকা হামলা চালায় জঙ্গিরা। সে সময় গুলির লড়াইয়ে মৃত্যু হয় নিসারের। অন্ধকারের সুযোগে তার সঙ্গীরা আশপাশের জঙ্গলে গা ঢাকা দিয়েছে বলে মনে করা হচ্ছে।
কাশ্মীর উপত্যকায় চলতি সপ্তাহে জঙ্গিরা তিন জন সংখ্যালঘু হিন্দুকে খুন করেছে। তাঁর মধ্যে দু’জন ভিনরাজ্যের। এই পরিস্থিতিতে নতুন করে সন্ত্রাস দমন অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। প্রসঙ্গত, বছর দেড়েক আগে অনন্তনাগের ওই এলাকায় যৌথবাহিনীর অভিযানে নিহত হয়েছিল হিজবুল কমান্ডার মাসুদ আহমেদ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…