কোভিড বিধিভঙ্গকারীদের জোর করে বিমান থেকে নামিয়ে দেওয়ার নির্দেশ দিল্লি হাই কোর্টের

খবর লাইভ  : দেশ জুড়ে করোনার দৈনিক সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় তা প্রায় সাড়ে ৪ হাজারের কাছে পৌঁছেছে। এই আবহে বিমানবন্দর এবং উড়ানে যাত্রীরা যাতে বাধ্যতামূলক ভাবে কোভিডবিধি মেনে চলেন, সে জন্য বিমান চলাচল নিয়ামক সংস্থা বা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-কে কড়া পথে হাঁটার পরামর্শ দিয়েছে দিল্লি হাই কোর্ট।

বিমানবন্দর এবং উড়ানে থাকাকালীন যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। এর অন্যথা হলে নিয়মভঙ্গকারী যাত্রীকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। প্রয়োজনে ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ার মতো কড়া পদক্ষেপ করার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিয়েছে হাই কোর্টের ভারপ্রাপ্ত মুখ্য বিচারপতি (এসিজে) বিপিন সাংঘির নেতৃত্বাধীন বেঞ্চ।হাই কোর্টের নির্দেশ, ‘‘বিমানবন্দরের পাশাপাশি উড়ানেও যথাযথ ভাবে কোভিডবিধি প্রয়োগ করতেই হবে। প্রয়োজন হলে বিধিভঙ্গকারীদের জোর করে বিমান থেকে নামিয়ে দেওয়া উচিত।’’ এমনকি, কোভিডবিধি অমান্য করলে যাত্রীর বিমানে যাতায়াতও বন্ধ করতে নিময়ভঙ্গকারীকে ‘নো-ফ্লাই’ তালিকায় রাখার নির্দেশও দিয়েছে আদালত।

আদালতের নির্দেশানুযায়ী উড়ানে থাকাকালীন একমাত্র খাওয়ার সময় মাস্ক খুলতে পারেন যাত্রীরা। যাত্রীদের উদ্দেশে এসিজে-র মন্তব্য, ‘‘কিছু খাওয়া বা পানীয় গ্রহণের সময় আপনি মাস্ক খুলে ফেলতে পারেন। তবে অন্য সময়ের জন্য উড়ানে মাস্ক পরে থাকার নিয়ম আগে থেকেই চালু রয়েছে।’’ আদালতের পর্যবেক্ষণ, বিমানবন্দরে এখনও কোভিডবিধি বলবৎ রয়েছে। ফলে যাত্রীদের তা মেনে চলতেই হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago