Special News Special Reports

ঋদ্ধিকে হুমকি দেওয়ায় বোরিয়া মজুমদারকে ২ বছরের জন্য ব্যান করল BCCI

0
(0)

খবর লাইভ : ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ায় শাস্তির মুখে পড়লেন সাংবাদিক বোরিয়া মজুমদার। রীতিমতো কড়া অবস্থান নিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দু’বছরের জন্য নিষিদ্ধ করে দেওয়া হল সাংবাদিক বোরিয়াকে।

আরও পড়ুন- কলকাতায় মামলা লড়তে এসে মহিলা আইনজীবীর তাড়া খেলেন চিদম্বরম

আগেই ইঙ্গিত মিলেছিল। তাতেই সিলমোহর পড়ল। ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ায় সাংবাদিক বোরিয়া মজুমদারের উপর দু’বছরের নিষেধাজ্ঞা চাপাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গত ১৯ ফেব্রুয়ারি রাতের দিকে টুইটারে একটি হোয়্যাটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছিলেন ঋদ্ধি। সঙ্গে লিখেছিলেন, ‘ভারতীয় ক্রিকেটের প্রতি আমার যাবতীয় অবদানের পর তথাকথিত শ্রদ্ধেয় সাংবাদিকের থেকে এরকম বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই পর্যায় নেমে গিয়েছে সাংবাদিকতা।’
রাত ১০ টা ১৮ মিনিটে এক নম্বর থেকে আসা হোয়্যাটসঅ্যাপ মেসেজে লেখা ছিল, ‘আমার সঙ্গে একটা ইন্টারভিউ কর। (তোমার জন্য) ভালো হবে।’ এক মিনিট পরেই আরও একটি মেসেজ এসেছে। তাতে বলা হয়েছিল, ‘ওরা (বোর্ড) একজন উইকেটকিপার বেছে নিয়েছে, যে সেরা উইকেটকিপার। তুমি ১১ জন সাংবাদিককে বেছে নেওয়ার চেষ্টা করছ, যাঁরা আমার কাছে সেরা নয়। এমন কাউকে বেছে নাও, যে তোমায় সবথেকে বেশি সাহায্য করতে পারবে।’
রাত ১০ টা ৪৩ মিনিটের একটি মেসেজে বলা হয়েছিল, ‘তুমি ফোন করলে না। আমি কখনও তোমার ইন্টারভিউ নেব না। আমি একেবারে সহজে অপমান মেনে নিই না এবং এটা আমি মনে রাখব। এটা তোমার করা উচিত হয়নি।’ তারইমধ্যে ঋদ্ধির পোস্ট করা স্ক্রিনশটে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে হোয়্যাটসঅ্যাপ কলের বিষয়টি ধরা পড়েছে। যা মিসড কল হয়ে গিয়েছিল।

সেই ‘হুমকির’ স্ক্রিনশট পোস্ট করলেও কোনও সাংবাদিকের নাম প্রকাশ করেননি ঋদ্ধি। পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জনসমক্ষে কারও নাম না জানালেও বোর্ডের পুরো বিষয়টি খুলে জানিয়েছেন বলে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন ঋদ্ধি। তার কিছুক্ষণ পরেই টুইটার ভিডিয়ো পোস্ট করেছিলেন বোরিয়া।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *