অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট

খবর লাইভ  : অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালত জানাল, অবমাননার মামলা করার দরকার আছে বলে আদালত মনে করছে না।

আদালতে অভিষেকের বক্তব্য আদালতে শোনানো হয়। আইনজীবী কৌস্তভ বাগচীর জানান, অভিষেকের মন্তব্য, হাই কোর্টের মর্যাদার প্রশ্ন তুলেছে। যদিও আদালত মামলার আর্জি খারিজ করেছে।বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের মন্তব্য, এই হাই কোর্টে ৪১ জন বিচারপতি রয়েছেন। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা তো পরিষ্কার হওয়া দরকার। ১ শতাংশ বলে কিছু হয় না।

মামলকারী সুস্মিতা সাহা দত্ত অভিষেকের বক্তব্যের পেন ড্রাইভ জমা দেন। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের প্রশ্ন, ‘‘বিচারপতিদের এক শতাংশ বলতে কী বোঝানো হয়েছে? এক জন সাংসদ বলল মানেই ধরে নিতে হবে তেমন তো নয়। এক শতাংশ বলেছেন। কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তা পরিস্কার নয়। আমার তো মনে হয়, এড়িয়ে যাওয়া উচিত।’’

সোমবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে অভিষেকের মন্তব্যের বিরুদ্ধে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করুক বলে আবেদন জানানো হয়। সেই মামলারই শুনানিতে ডিভিশন বেঞ্চ বাদী বিবাদী দুপক্ষের সওয়াল শোনার পর মামলাটি খারিজ করে দেয়। আদালত বলে, এই বিষয় নিয়ে কেউ স্বতঃপ্রণোদিত মামলা করতে পারে না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago