মুখ্যমন্ত্রীর ধমক, পুরুলিয়ায় বিএলআরও অফিসের কাছেই ধৃত দুই দালাল

খবর লাইভ : মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পরই তৎপর প্রশাসন। পুরুলিয়ার বলরামপুরের বিএলআরও অফিসে দালালচক্রের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিস। সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে বলরামপুরের বিএলআরও অফিসের কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দালালচক্রের মাধ্যমে মিউটেশনের কাজ হয় বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তার কিছুক্ষণ পরেই বলরামপুর থানার পুলিস গিয়ে দুই দালালকে গ্রেফতার করে।

পুলিস সূত্রে খবর, ধৃতদের নাম- নিশীথ প্রামাণিক ও রারজীবন মোহান্তি। বলরামপু্রের বিএআরও অফিসের উল্টো দিকের দুটি দোকানে বসেই ধৃতরা দালালচক্র চালাচ্ছিল অভিযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওসির নির্দেশে দুটি দোকান সিল করে দেওয়া হয়েছে বলে খবর।

এদিন মমতা বলেন, বিএলআরও অফিসে গেলে সাধারণ মানুষকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। দালালচক্রের শিকার হচ্ছেন অনেকে। বলরামপুর বিএলআরও-র উদাহরণ টেনে মমতা বলেন, বলরামপুর বিএলআরও উল্টো দিকের দুটো দোকানের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। কেউ বিএলআরও অফিসে গেলেই দালালরা সেই দোকানে পাঠিয়ে দিচ্ছে। ফর্ম ফিল আপ, পরচা বার করতে টাকা নিচ্ছে দোকান। পুলিস এ নিয়ে তদন্ত করুক।’
ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের রীতিমতো হুশিয়ারি দেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, তিনমাস সময় দিচ্ছি। তার মধ্যে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে হবে। প্রয়োজনে আলাদাভাবে দুয়ারে ক্যাম্প করতে হবে। সেই শিবির থেকে জমি মিউটেশন জাতীয় সমস্যা মিটিয়ে ফেলতে হবে। আমার কাছে যাতে আর কোনও অভিযোগ এসে না পৌঁছয়। জেলা প্রশাসনকে মমতার নির্দেশ, আমি চাই, সব কাজ সময়ের মধ্যে মিটিয়ে ফেলুন। আন্ডার প্রসেসের তালিকা বাড়াবেন না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago