শাসকদলের কারা দুর্নীতিতে যুক্ত, নাম সহ তথ্য প্রকাশ সিপিএমের

খবর লাইভ  : শাসকদলের কোন নেতার বিরুদ্ধে কী কী দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই তালিকা প্রকাশ করার জন্য সাধারণ মানুষের কাছে তথ্য চেয়েছিল দল। প্রথম দফায় সেই তথ্যই প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে পরিচয় সহ সেই সব নেতাদের সামনে আনা হয়েছে। এর পরে আরও বেশ কয়েক দফায় এই তালিকা প্রকাশ করা হবে বলে দলীয় সূত্রে খবর।

এই কর্মসূচিতে যুক্ত এক নেতা জানিয়েছেন, “আমরা মানুষের কাছে শাসকদলের নেতাদের দুর্নীতির কোনও অভিযোগ আছে কিনা জানতে চেয়েছিলাম। সেখানেই দেখা যায় চুনোপুঁটি থেকে রাঘববোয়ালদের সব নাম আসছে। সেই সব অভিযোগগুলো স্থানীয় সংগঠনকে দিয়ে খোঁজখবর করে সেই তালিকা তৈরি করা হয়েছে। কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারে আমাদের কাছে প্রমাণ রয়েছে।”

শাসকদলের কোন নেতার বিরুদ্ধে কী কী দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই তালিকা প্রকাশ করার জন্য সাধারণ মানুষের কাছে তথ্য চেয়েছিল দল। প্রথম দফায় সেই তথ্যই প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে পরিচয় সহ সেই সব নেতাদের সামনে আনা হয়েছে। এর পরে আরও বেশ কয়েক দফায় এই তালিকা প্রকাশ করা হবে বলে দলীয় সূত্রে খবর।

এই কর্মসূচিতে যুক্ত এক নেতা জানিয়েছেন, “আমরা মানুষের কাছে শাসকদলের নেতাদের দুর্নীতির কোনও অভিযোগ আছে কিনা জানতে চেয়েছিলাম। সেখানেই দেখা যায় চুনোপুঁটি থেকে রাঘববোয়ালদের সব নাম আসছে। সেই সব অভিযোগগুলো স্থানীয় সংগঠনকে দিয়ে খোঁজখবর করে সেই তালিকা তৈরি করা হয়েছে। কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারে আমাদের কাছে প্রমাণ রয়েছে।”এতদিন পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ এনে আন্দোলন করা হত। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সেই কৌশল বদল করা হয়েছে। এবার লক্ষ্য শুধু শীর্ষ নেতৃত্বই নয়। শাসকদল যে আপাদমস্তক দুর্নীতিতে যুক্ত, তা সামনে আনা। যাতে গ্রাম থেকে পাড়ায়, এর প্রভাব পড়ে।

সিপিএমের এক নেতার কথায়, “রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি। কাঠগড়ায় মন্ত্রী। হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে খোদ মন্ত্রীকন্যার। গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হয়েছে অনুব্রত মণ্ডলকে। সিবিআই, ইডি রাজ্যের নেতাদের নিয়ে টানাটানি করছে, সেটা মানুষ জানে। কিন্তু নিচের দিকে যারা পুকুর চুরি করছে, কাটমানি খাচ্ছে, তোলা তুলছে, শাসকদলের ছত্রছায়ায় এসে হঠাৎ করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। গ্রামের কুঁড়ে ঘরের সামনে হঠাৎ করে অট্টালিকা। কীভাবে হল, মানুষকে তা জানাতে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago