খবর লাইভ : রবিবার শিলিগুড়িতে নাম না করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেককে নিশানা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অভিযোগ করলেন, বিচারপতিকে আক্রমণ করে নিজের সীমা অতিক্রম করেছেন সাংসদ। এবার রাজ্যপালকে জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘লাল দাগ কে টপকাচ্ছেন, তা কিন্তু জনসাধারণ দেখছে’।
আরও পড়ুন- শাসকদলের কারা দুর্নীতিতে যুক্ত, নাম সহ তথ্য প্রকাশ সিপিএমের
অভিষেক রাজ্যপাল কে উদ্দেশ করে টুইট করেন, ‘আমি সবসময় ক্ষমতার কাছে সত্য কথা বলতে বিশ্বাসী। গতকাল আমি বলেছিলাম যে কীভাবে কিছু ব্যক্তিকে রক্ষা করার জন্য কলকাতা হাইকোর্টের এক শতাংশ কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। লোকে দেখছে, তাঁরা জানে কে আসলে ‘লাল দাগ টপকাচ্ছেন’।’
শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় একটি জনসভা ছিল অভিষেকের। সেখানে তিনি বলেন, ‘‘আমার বলতেও লজ্জা লাগে, বিচার-ব্যবস্থায় এক জন দু’জন এমন আছেন, যাঁরা যোগসাজশে কাজ করছেন। তল্পিবাহক হিসেবে কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছেন। খুনের মামলায় স্থগিতাদেশ দিয়ে দিচ্ছেন! ভাবতে পারেন! আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন। কিন্তু মামলায় স্থগিতাদেশ দিতে পারেন না।’’
এরপরই আজ আসরে নামেন খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়। বলেন, ‘‘প্রকাশ্য জনসভা থেকে এক জন সাংসদ এক জন বিচারপতিকে আক্রমণ করেছেন। এসএসসি দুর্নীতি মামলায় যে বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁকে আক্রমণ করা হয়েছে। সাংসদের এ হেন মন্তব্য নিন্দনীয়। আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।’’ এখানেই থামেননি ধনখড়। তাঁর দাবি, ‘‘সাংসদ হিসেবে নিজের সীমা অতিক্রম করেছেন উনি।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…