আজ সিবিআই দফতরে হাজির হচ্ছেন না শওকত মোল্লা,১৫ দিন সময় চাইলেন

খবর লাইভ  : আজ শুক্রবার সিবিআই দফতরে হাজির হতে পারছেন না ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ইমেল মারফত সে কথা জানালেন তিনি। সূত্রের খবর, সিবিআইয়ের কাছে ১৫ দিন সময় চেয়েছেন তৃণমূল বিধায়ক। আইনজীবী মারফত এ কথা জানিয়েছেন।

কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়ে গত বুধবার শওকতকে নোটিস পাঠায় সিবিআই। সশরীরে হাজিরা দেওয়ার পাশাপাশি একাধিক নথিও তাঁকে নিয়ে যেতে বলা হয়েছে। যেমন, তাঁর পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড নিয়ে যেতে বলা হয়। একই সঙ্গে তাঁকে ব্যাঙ্ক লেনদেনের নথিপত্রও সঙ্গে আনতে বলেছে সিবিআই। এমনকি, তাঁর নামে যদি কোনও ব্যবসা বা সংস্থা থাকে, তা হলে সেই সংক্রান্ত সমস্ত নথিও নিয়ে যেতে বলা হয়েছে।

সম্প্রতি তৃণমূলের কয়েক জন নেতা ও মন্ত্রীকে বিভিন্ন মামলায় তলব করেছে সিবিআই। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি-দুর্নীতি মামলায় তলব করা হয়েছে। এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় তলব করা হয় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকেও। গরু পাচার এবং ‘ভোট পরবর্তী হিংসা’, দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে। এ বার কয়লা পাচার মামলায় শওকতকে ডেকে পাঠিয়েছে সিবিআই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago