খবর লাইভ : বাংলার মুকুটে নয়া পালক। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে বাংলা মহিলাদের কর্মসংস্থানে শীর্ষে। যেখানে গোটা দেশে জানুয়ারি থেকে এপ্রিল ২০২২ সালে ১.২৫ কোটি মহিলা কাজ হারিয়েছেন, সেখানে বাংলায় ৪৩.৭১ লক্ষ মহিলা কাজ পেয়েছেন। মহিলাদের কর্মসংস্থানের নিরিখে গুজরাটের থেকেও ‘এগিয়ে’ বাংলা।
গত পাঁচ বছর আগে যেখানে ৩৩.২২ লক্ষ মহিলা চাকরি পান, তা বেড়ে এখন দশ লক্ষেরও বেশি হয়ে দাঁড়িয়েছে ৪৩.৭১ লক্ষ হয়েছে। দেশের সমস্ত রাজ্যের মধ্যে মহিলাদের কর্মসংস্থানে প্রথম বাংলা। দেশের সমস্ত রাজ্যকে পেছনে ফেলে মহিলা কর্মসংস্থানে ‘এগিয়ে বাংলা’। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলায় মহিলা কর্মসংস্থানের পরিসংখ্যান ছিল ৪৩.২১ লক্ষ। জানুয়ারি থেকে এপ্রিল ২০২২, সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৩.৭১ লক্ষ।
কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, গত ৫ বছরের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করা হয়েছে। কতটা এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের বাংলা? কেন্দ্রীয় এই রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলায় মহিলা কর্মসংস্থানের পরিসংখ্যান ছিল ৪৩.২১ লক্ষ। আর জানুয়ারি মাস থেকে এপ্রিল ২০২২ তা বেড়ে ৪৩.৭১ লক্ষ হয়েছে। এখানেই শেষ নয়, মহিলাদের কর্মসংস্থানের নিরিখে নরেন্দ্র মোদির গুজরাতের থেকেও এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…