খবর লাইভ : আবার অনুব্রত মণ্ডলকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এ বার তাঁকে ডাকা হয়েছে ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য। সিবিআই সূত্রে খবর, মঙ্গলবারই তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতিই গরুপাচার মামলায় নিজাম প্যালেসে স্বেচ্ছায় তদন্তকারীদের সামনে হাজির হয়েছিলেন অনুব্রত। এর আগে একাধিক বার হাজিরা এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত নিজেই চিঠি দিয়ে সিবিআইকে তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছিলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি।
প্রসঙ্গত, ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় এর আগেও অনুব্রতকে তলব করা হয়েছিল। কিন্তু তখন তিনি সিবিআইয়ের মুখোমুখি হননি। সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১টায় সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করে নোটিস পাঠানো হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…