আজ দুপুরের পর থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া

খবর লাইভ  : আজ দুপুরের পর থেকে বদলাতে শুরু করবে আবহাওয়া। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। গরম ও অস্বস্তিও বাড়বে। বিকেলের দিকে কালবৈশাখীর সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়া। যার প্রভাবে সাগর থেকে জলীয়বাষ্প ঢুকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে। একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে তামিলনাডু পর্যন্ত বিস্তৃত।

একটি পশ্চিমী ঝঞ্ঝার নতুন করে ঢুকছে। তার জেরে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে। আজ শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা ঝোড়ো হাওয়া। কলকাতায় রবিবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা।

দক্ষিণ-পশ্চিম শক্তিশালী বাতাসের কারণে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আসাম মেঘালয়ে প্রবল বর্ষণের সর্তকতা।

মিজোরাম ও ত্রিপুরাতেও অতি বর্ষণের সর্তকতা। এই দক্ষিণ-পশ্চিম বাতাসের কারণে বৃষ্টি হবে সিকিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবারের পর বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। আরব সাগর থেকে পশ্চিমের বাতাসের প্রভাব। এর ফলে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের প্রবল বর্ষণের সম্ভাবনা। কেরল কর্নাটকে অতিবৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রায়ালাসিমাতেও। ভারী বৃষ্টি হবে কেরল ও মাহে।

আগামী ৩ দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। রবিবারের পর বৃষ্টি কমবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago