খবর লাইভ : মহার্ঘভাতা (DA) সরকারি কর্মীদের আইনত অধিকার। স্যাটের নির্দেশ কার্যকর করতে হবে তিন মাসের মধ্যে। ডিএ মামলায় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারেই ডিএ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের (high court) ডিভিশন বেঞ্চ।
বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত বলেন, রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ প্রাপ্য। অল ইন্ডিয়া প্রাইস ইনডেক্স অনুযায়ী তাঁরা ডিএ পেতে বাধ্য। সাংবিধানিক অধিকার অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য সরকার ডিএ দিতে বাধ্য। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস অনুযায়ী রাজ্য সরকারী কর্মচারীদের তিন মাসের মধ্যে বিয়ে দিতে হবে।
২০১৯ সালের ২৭ জুলাই রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাট জানিয়েছিল, ৬ মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে। যদিও সেই নির্দশ অমান্য করে নবান্ন। এর পর স্যাট-এ রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে একাধিক কর্মী সংগঠন।
পরবর্তীতে স্যাট-এর রায়ের বিরুদ্ধে আদালতে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। যদিও সেই আবেদন খারিজ করে রায় বহাল রাখে কলকাতা হাই কোর্ট। এর পর স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন জমা সেয় রাজ্য। আজ, শুক্রবার সেই পিটিশন খারিজ করে দিয়েছে আদালত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…