আরামবাগ পুরসভার ইঞ্জিনিয়ারের ছেলের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ

খবর লাইভ : কিছুতেই বিতর্ক থেকে অব্যাহত পাচ্ছেন না আরামবাগ পুরসভার নতুন চেয়ারম্যান সমীর ভান্ডারী। যেদিন থেকে পুরসভার দায়িত্ব নিয়েছেন তারপর থেকেই একের পর এক দুর্নীতি ও বেআইনি কাজের অভিযোগ উঠেছে তাঁর পুরসভা এলাকায়। কিছুদিন আগেই পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল আরামবাগ এলাকায়। এবার নিয়ম না মেনে বহুতল নির্মাণের অভিযোগ উঠল আরামবাগ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায়। অভিযোগ, ওই বহুতলটির প্রোমোটার কাজ করছেন আরামবাগ পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুকুমার কুণ্ডুর ছেলে সায়ন্তন কুণ্ডু। বহুতল নির্মাণের ক্ষেত্রে কমপক্ষে সমস্ত দিকে ৫ ফুট করে ছাড়তে হয়। সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ। পুরসভার একজন ইঞ্জিনিয়ারের ছেলের এই অনৈতিক কাজে এলাকার লোকজন যথেষ্ট ক্ষুব্ধ। ইতিমধ্যেই অভিযুক্ত প্রোমোটার ও জায়গার মালিকদের বিরুদ্ধে পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

আরও পড়ুন – পুরনো মেধাতালিকায় নাম থাকলেও যাঁরা চাকরি পাননি, তাঁরা শীঘ্রই চাকরি পাবেন; আদালতে জানাল কমিশন

বিষয়ে সুকুমার বা সায়ন্তন কারোরই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুরসভার নতুন চেয়ারম্যান সমীর ভান্ডারী অভিযোগপত্রের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি তদন্ত রিপোর্ট হাতে পেলেই ব্যবস্থা নেওয়া হবে। কেউ অনৈতিক কাজ করলে তাঁকে ছাড়া হবে না। তাঁর বিরুদ্ধে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। প্রোমোটারের বাবা যেহেতু পুরসভার ইঞ্জিনিয়ার তাই তাঁর বিরুদ্ধেও কোনও অভিযোগ প্রমাণিত হলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago